মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

খ্রিস্টানদের বড় দিনে পাশে দাড়িয়েছেন সেনাবাহিনী লংগদু জোন

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)

পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবশুভ বড়দিনউপলক্ষে রাঙ্গামাটির লংগদুতে অসহায় দুস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী তেজস্বী বীর লংগদু জোন।

সকালে লংগদু জোনের (তেজস্বী বীর) জোন কমান্ডার লে.কর্নেল মীর মোর্শেদ এসপি পি পিএসসি নির্দেশনায় জোনের আওতাধীন বিভিন্ন গির্জা (চার্চ) এবং স্থানীয় খ্রিস্টান পরিবারগুলোর হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

উৎসবের আমেজ সহায়তাবড়দিনের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে সেনাবাহিনীর পক্ষ থেকে মূলত দুই ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।

লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল ধর্ম বর্ণের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বড়দিনের এই শুভ ক্ষণে পাহাড়ে বসবাসরত খ্রিস্টান ভাইবোনদের উৎসবকে আরও আনন্দময় করতে সেনাবাহিনীর এই ক্ষুদ্র প্রচেষ্টা। শান্তি, সম্প্রীতি উন্নয়নএই মূলমন্ত্রকে সামনে রেখে সেনাবাহিনী ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে পাশে থাকবে।

উপহার অনুদান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, “সেনাবাহিনী সবসময় আমাদের বিপদেআপদে পাশে থাকে। আজকের এই উপহার আমাদের বড়দিনের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই উদ্যোগ পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।

সময় সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং খ্রিস্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *