সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

গুইমারায় ধর্মীয় অনুষ্ঠানে সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থা

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীুএর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

এরই অংশ হিসেবে বুধবার (৪ মার্চ ২০২৬) গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের মুড়াপাড়া এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী ও ক্যাপ্টেন মো. আসিফ বিন ফারুক উপস্থিত থেকে আয়োজন পরিদর্শন করেন। আয়োজকদের সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে।

স্থানীয় আয়োজকরা নিরাপত্তা ও সহযোগিতার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *