সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

গুইমারায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।

খাগড়াছড়ির গুইমারায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গুইমারা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা শাখা কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপজেলা শাখার আমির মো. রফিকুল ইসলাম, তথ্য ও মিডিয়া সম্পাদক আবু বক্কর ছিদ্দিকসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গুইমারা শাখার সভাপতি মইন উদ্দিন অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুইমারা প্রেসক্লাব-এর সভাপতি মুহাম্মদ আবদুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন ত্বরান্বিত হয় বলেও তারা উল্লেখ করেন।

আলোচনায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, রমজান আত্মসংযম, মানবিকতা ও নৈতিকতার শিক্ষা দেয়। এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ন্যায়বোধ ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তারা।

শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *