মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা

থানচিতে হাওয়ার টাংকি বিস্ফোরণে কিশোরের মৃত্যু

মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি

মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি

বান্দরবান জেলার থানচি উপজেলাধীন বাস স্টেশন এলাকায় গাড়ীর টায়ারে হাওয়া দেওয়ার টান্কি বিস্ফোরিত হয়ে আনুমানিক বয়স ১৮ বছর কাদের চৌধুরী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ১১নং কালিআইশ ইউনিয়নের মৌলভীর দোকান কুদ্দুস চৌধুরীর ছেলে।

 

জানা যায় যে ২২ফেব্রুয়ারি ২৬ আনুমানিক পৌনে নয়টার দিকে, থানচি উপজেলার থানচি বাস স্টেশন এলাকায় নূর আলমের দোকানের কর্মচারি কাদের চৌধুরী (১৮) তিন চাকার মাহেন্দ্র গাড়িতে হাওয়া দেয়ার সময়, হাওয়ার টাংকি বিস্ফোরণে দোকানের দেওয়াল ভেঙে প্রায় একশো ফুট দুরে উড়ে গিয়ে টাংকি সহ একটি গাড়িতে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন হাসপাতালে হাওয়া দেওয়ার টাংকি উড়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় যুবককে হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়, যা পরিক্ষা নিরিক্ষা করে নিশ্চিত করা গেছে।

 

এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত মৃত যুবকের র লাশ বর্তমানে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

 

জানতে চাইলে থানচি থানা অফিসার ইনচার্জ কানন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সুরাতাহল করে আইনগত ব্যবস্থা নিশ্চিত করে আত্মীয়স্বজনের নিকট হস্তান্তর করা হবে। পুলিশের একটি টিম, হাসপাতালে রয়েছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

নিহত যুবক কাদের চৌধুরী দোকান মালিক নূর আলমের আত্মীয় বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *