শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

দীঘিনালায় মাদক কারবারে বাধা দেওয়ায় খামারির ওপর হামলা, একজন গুরুতর আহত

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পুরাতন বাজার এলাকায় মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক খামারির ওপর হামলার ঘটনা ঘটেছে। গত ২০ তারিখ বিকেল সাড়ে ৫টার দিকে সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. মহরম আলী (৪৮)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল সেন্টার–এর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহরম আলীর খামারের আশপাশে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ ছিল। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের বাধা দেন এবং এলাকা ত্যাগের অনুরোধ জানান। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার আগে খামার থেকে একটি মোবাইল ফোন চুরির ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ নিয়ে প্রতিবাদ করায় তাকে হত্যার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন ইফতারের সময় সুযোগ বুঝে হামলাকারীরা অতর্কিতভাবে মহরম আলীর ওপর আক্রমণ চালায়। এ সময় হ্যামার দিয়ে তার মাথায় একাধিক আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতাল হয়ে চট্টগ্রামে রেফার করা হয়।

এ ঘটনায় মো. ইলিয়াস (৪৫), মো. রিয়াজ (২৮), মো. রিপন (২৬), মো. ইউনুস, মো. আক্কাস ও মো. ইউসুফসহ কয়েকজনের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা মাদক ব্যবসা দমনে কার্যকর পদক্ষেপ এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *