সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

দীঘিনালায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালায় তীব্র শৈত্যপ্রবাহে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটির দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় দীঘিনালা উপজেলার জামতলী বাঙালি পাড়া এলাকায় এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত চার-পাঁচ দিন ধরে দীঘিনালায় ঘন কুয়াশা ও তীব্র শীত বিরাজ করছে। সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ আরও বেড়েছে। এই ভয়াবহ শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দরিদ্র, বৃদ্ধ, নারী ও অসহায় মানুষ। এমন কঠিন সময়ে মানবিক সহায়তা নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দীঘিনালা উপজেলা শাখা।

কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মোঃ জাহিদ হোসেন, সহ-সভাপতি আলামিন হাওলাদার, সাধারণ সম্পাদক মনসুর আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

কম্বল নিতে আসা শীতার্ত নারী সাহেরা খাতুন বলেন, “হারকাপা এই শীতে একটি কম্বল পেয়ে আমার অনেক উপকার হয়েছে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই কম্বল আমার জন্য বড় সহায়তা।”

আরেক শীতার্ত নারী ময়না খাতুন বলেন, “গত বছরের তুলনায় এবার অনেক বেশি শীত পড়ছে। কম্বল পেয়ে আমি খুবই খুশি। আমাদের মতো গরিব মানুষের জন্য এটি অনেক বড় সাহায্য।”

উল্লেখ্য, দীঘিনালা উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচির আওতায় কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে জামতলী বাঙালি পাড়া, মধ্য বেতছড়ি গোরস্থান পাড়া এবং রশিক নগর বটতলী এলাকায় শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মানবিক এই উদ্যোগে স্থানীয়দের মাঝে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ পায়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *