বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রাঙ্গামাটির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম

Reporter Name

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটি-২৯৯ আসনের বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের সর্বশেষ দুটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী জনবল ও সরঞ্জাম নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান। তিনি জানান, হেলিকপ্টারে সরঞ্জাম পৌঁছানো কেন্দ্র দুটি হলো বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রাংজংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিলাইছড়ি উপজেলায় মোট ১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্র অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। এসব কেন্দ্রে সড়ক বা নৌপথে সরাসরি পৌঁছানোর সুযোগ না থাকায় জনবল ও ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম আনা–নেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ৭ ফেব্রুয়ারি বড়থলি ইউনিয়নের রাইমংছড়া কেন্দ্রে এবং ৮ ফেব্রুয়ারি ফারুয়া ইউনিয়নের দুটি কেন্দ্রে হেলিকপ্টারে সরঞ্জাম পাঠানো হয়। ফারুয়া ইউনিয়নের কেন্দ্র দুটি হলো তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার বিলাইছড়ি জোন থেকে বড়থলি ইউনিয়নের বাকি দুটি কেন্দ্রে হেলিকপ্টারে সরঞ্জাম পাঠানো হয়েছে।

নির্বাচনী কার্যক্রমে সেনাবাহিনী ও বিমানবাহিনী সহযোগিতা করছে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার। তিনি আরও বলেন, ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের একই পদ্ধতিতে উপজেলা হয়ে জেলা সদরে ফেরত নেওয়া হবে।

দুর্গম পাঁচটি কেন্দ্র হলো—ফারুয়া ইউনিয়নের ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বড়থলি ইউনিয়নের বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাংজংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাইমংছড়া কেন্দ্র।

এদিকে, অপেক্ষাকৃত সহজ যোগাযোগযোগ্য কেন্দ্রগুলোতে আগামীকাল নৌপথে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *