সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

নাইক্ষ্যংছড়িতে চোরাই গরুসহ পিকআপ জব্দ, আটক ৩

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চোরাই একটি গরু ও একটি পিকআপ ভ্যানসহ গরু চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭ নম্বর আজুখাইয়া সড়কে নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপটির ভেতর থেকে একটি চোরাইকৃত গরু উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই গরু চোরচক্রের তিন সদস্যকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ঘুমধুম কচুবনিয়া এলাকার মৃত বাচা মিয়ার পুত্র শাহ কামাল (২৭), কুমিল্লা জেলার হাজীগঞ্জ উপজেলার মৃত মো. শফির পুত্র মো. জোবাইর (৩০) এবং কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার আবদুল আজিজের পুত্র নাজমুল হাসান ওরফে মো. হাসান (২৫)।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, আটককৃতরা পিকআপ ভ্যানে করে চোরাই গরু পাচারের চেষ্টা করছিল। পুলিশের তৎপরতায় তাদের আটক করা সম্ভব হয়। উদ্ধার করা গরু ও পাচারে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি গরু চোরচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *