সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩

নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে সিএনজি ভাড়া নির্ধারণে মতবিনিময় সভা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আশ্বাস

Reporter Name

জসিম উদ্দিন, স্টাফ রিপোর্টার, কক্সবাজার।।
নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে জনমনে অসন্তোষের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি জ্বালানির মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন কারণ দেখিয়ে গর্জনিয়া-নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে সিএনজির ভাড়া বৃদ্ধি পাওয়ায় যাত্রী সাধারণের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকরা পূর্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করেন।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান। এতে সিএনজি সমিতির নেতৃবৃন্দ ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় রামু ও গর্জনিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে পূর্বে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গর্জনিয়া-নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে জনপ্রতি ভাড়া ৬০ টাকা নির্ধারণ করা হয়।

সিএনজি সমিতির নেতারা সভায় অতিরিক্ত ভাড়া আদায় না করার আশ্বাস দেন। তারা জানান, জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে বর্তমান ভাড়া পুনর্নির্ধারণ করে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে জ্বালানির মূল্য হ্রাস পেলে ভাড়াও পুনর্বিবেচনা করা হবে বলে তারা উল্লেখ করেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান সকলকে আইন মেনে চলা এবং যাত্রীসেবার মান নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি চালকদের বিভিন্ন সমস্যার কথা শুনে সেগুলোর যৌক্তিক সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি মাহমুদ হক বাহাদুর, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুসসহ প্রেসক্লাব ও সিএনজি সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *