বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সাংবাদিকদের তিন দিনব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা প্রশিক্ষণ শুরু নানিয়ারচরে সেনাবাহিনীর মানবিক সহায়তা খাগড়াছড়িতে লোকাল রেজিলিয়েন্স প্ল্যান নিয়ে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা বিলাইছড়িতে আর্জেন্টিনাুব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের জয় বিলাইছড়িতে বিএনপি-যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাপ্তাইয়ে ৪১ বিজিবির প্লাস্টিক দূষণবিরোধী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে গর্জনিয়ায় ৫০০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দীর্ঘদিন পর মহালছড়িতে নতুন ইউএনও যোগদান বাঘাইছড়িতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদে গুইমারায় বিএনপির বিক্ষোভ মিছিল পিডিবিএফের তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার, তদন্ত শুরু বান্দরবানে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন আলীকদমে সেনা জোনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিতরণ ৪ হাজার চারা বাংলাদেশ কি তাদের বাপের? মাতৃভূমির আর এক ইঞ্চি জমিও রোহিঙ্গাদের আবাসনের জন্য নয়

নানা কর্মসূচির মধ্যদিয়ে বান্দরবানে মহান বিজয় দিবস উদযাপন

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি।।

বশির আহাম্মদ, বান্দরনান প্রতিনিধি।।
মহান বিজয় দিবস উপলক্ষে মধ্যদিয়ে বান্দরবান পার্বত্য জেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেঘলা বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ সৃস্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মোঃ আবদুর রহমান,পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, বান্দরবান জেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা জনপ্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধারা।
এরপর সকাল ৯ টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি ও পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের তাৎপর্য তুলে ধরা হয়। সার্বিকভাবে মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে ছিল শ্রদ্ধা, গৌরব ও উৎসবের আবহ, যা পুরো জেলাজুড়ে এক অনন্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *