শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

নির্বাচন সামনে রেখে কঠোর অবস্থানে কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি

কাপ্তাই প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। নির্বাচন প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে কাপ্তাই ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস। তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে বিজিবির ওপর অর্পিত দায়িত্ব পালনে বাহিনীটি সম্পূর্ণ প্রস্তুত, পেশাদার ও শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করবে।

তিনি আরও জানান, ভোটাররা যেন নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কাপ্তাই ব্যাটালিয়নের আওতাধীন তিনটি সংসদীয় আসনের আটটি উপজেলার মোট ২৬৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তা দায়িত্ব পালন করবে ৪১ বিজিবি। এছাড়া দুর্গম ও চ্যালেঞ্জিং রাঙ্গামাটি জেলার দুটি উপজেলার ২৬টি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে সাতটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-৬ (রাউজান) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে বেইজ ক্যাম্প স্থাপনসহ মোট ১৮৭টি ভোটকেন্দ্র এবং রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনের কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় বেইজ ক্যাম্পের মাধ্যমে ৮০টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানানো হয়।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যদের নিয়মিত মহড়া ও আধুনিক সরঞ্জামের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি, অমরণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণসহ নির্বাচন কমিশনের বিধি অনুসারে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, নির্বাচনকে ঘিরে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিজিবি সীমান্ত টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে।

প্রেস ব্রিফিংয়ে ৪১ বিজিবির অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আশরাফুল ইসলামসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *