মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম

পানছড়িতে কৃষি প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় খরিপ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে গ্রীষ্মকালীন সবজির বীজ, রাসায়নিক সার এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।

এ সময় তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। খরিপ-২ মৌসুমে পেঁয়াজ, মরিচ, ঢেঁড়স, করলাসহ বিভিন্ন গ্রীষ্মকালীন সবজির আবাদে কৃষকদের উৎসাহিত করতেই এ বীজ ও সার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেক কৃষককে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম, কৃষিবিদ মো. ইব্রাহিম খলিল, জনপ্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপকারভোগী কৃষকরা জানান, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় তাদের উৎপাদন ব্যয় কমবে এবং খরিপ-২ মৌসুমে সবজি চাষে আরও উৎসাহিত হবেন বলে তারা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *