বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

পানছড়িতে জাতীয় সমাজসেবা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ এম এ বাসার, প্রতিনিধি পানছড়ি।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৩/০১/২০২৬ তারিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দীপায়ন চাকমা। এতে পানছড়ি প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি হাসানুজ্জামানসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগকে আরও গতিশীল করতে হবে।

অনুষ্ঠানে ২১ জন প্রতিবন্ধীকে বিভিন্ন ক্যাটাগরিতে ঋণ প্রদান করা হয়। পাশাপাশি ১৫৮ জন প্রতিবন্ধীর মাঝে প্রতিবন্ধী পরিচয়পত্র বিতরণ করা হয়।

র‍্যালি ও আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা সমাজ সেবা কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *