সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা রামগড়ে বন্যাদুর্গত পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দুর্গম আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী, বিতরণ ত্রাণসামগ্রী লামায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, বিচ্ছিন্ন দুই সড়কের যোগাযোগ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবে তরুণ নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানছড়িতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৈয়দ এম এ বাসার, প্রতিনিধি পানছড়ি।
????????????

সৈয়দ এম এ বাসার, প্রতিনিধি পানছড়ি।
খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাতের পানছড়ি উপজেলায় আগমন উপলক্ষে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন, পানছড়ির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এ সময় তিনি পানছড়ি উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তর প্রধানকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে।”

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, বিজিবির সহকারী পরিচালক, পানছড়ি থানার পরিদর্শক এসআই সাদানন্দ বৈদ্য, পানছড়ি প্রেসক্লাব সভাপতি মো. মনিরুল ইসলাম মাহিম এবং ২ নম্বর চেংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।

সভায় অংশগ্রহণকারীরা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার বর্তমান অবস্থা এবং বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সকলের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

এর আগে জেলা প্রশাসক পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসা, পানছড়ি থানা ও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, দুস্থদের মাঝে কম্বল ও ঢেউটিন বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *