শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

পানছড়ি সীমান্ত থেকে নিখোঁজ যুবককে উদ্ধার করেছে বিজিবি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

খাগড়াছড়ি সদরের তেতুলতলা এলাকা থেকে নিখোঁজ হওয়া উপজাতি যুবক নিপন দেওয়ান (২৮)–কে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)’র বিশেষ টহল দলের সহায়তায় পানছড়ি সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিপন দেওয়ান খাগড়াছড়ি এপিবিএন সংলগ্ন তেতুলতলা এলাকার তরুণ আলো দেওয়ানের ছেলে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ নিপন দেওয়ানের বিষয়ে তার স্বজনরা লোগাং বিজিবি ক্যাম্পে সহায়তা চাইলে জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম-এর নির্দেশনায় সুবেদার মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল দল গঠন করা হয়। বিশেষ নজরদারি ও তল্লাশির মাধ্যমে রাত ১১টার দিকে পানছড়ি সীমান্ত এলাকা থেকে যুবককে উদ্ধার করা হয়।

ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান বলেন, নিপনের মা লোগাং ক্যাম্পে সহযোগিতা চাইলে বিষয়টি জোন হেডকোয়ার্টারে জানানো হয়। পরে জোন কমান্ডারের দিক নির্দেশনায় সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। উদ্ধার শেষে নিপনকে তার মা যতিকা চাকমা এবং চাচা প্রনবর চাকমার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ছেলেকে উদ্ধার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে নিপনের মা যতিকা চাকমা বলেন, “আমার ছেলে সকালে ঘুরতে বের হয়ে আর বাসায় না ফিরলে চারদিকে খুঁজতে থাকি। তার মাঝে মাঝে ব্রেনের সমস্যা দেখা দেয়, দিকভ্রান্ত হয়ে দূরে চলে যায়। গত বছরও এমনভাবে মানিকছড়ি চলে গিয়েছিলো। আজ লিমন ত্রিপুরার মাধ্যমে জানতে পারি আমার ছেলে পানছড়ি এসে সীমান্তের দিকে চলে গেছে।
নিরুপায় হয়ে আমি বিজিবির সহযোগিতা চাই। তাদের আন্তরিকতায় আমার ছেলেকে ফিরে পেয়েছি।”

নিখোঁজ যুবকের চাচা প্রনবর চাকমা বলেন, “পাহাড়ের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আমরা দুশ্চিন্তায় ছিলাম। বিজিবি গভীর রাতে দুর্গম পাহাড়ি এলাকা থেকে আমাদের ছেলেটিকে উদ্ধার করেছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহযোগিতা করে যাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *