বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি প্রতিনিধি।।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর স্থায়ী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। পিসিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হামিদ রানাকে কেন্দ্রীয় চেয়ারম্যান ও রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মানকে মহাসচিব নির্বাচিত করা হয়।

শনিবার (১৮ জুলাই) ঢাকা শিশু কল্যাণ পরিষদের সম্মেলন কক্ষে স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুইয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সাবেক কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির সহ স্থায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় স্থায়ী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচিত করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।
নির্বাচন পরিচালনা করেন স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া।

সভায় বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। দেশি বিদশি এজেন্টরা পার্বত্য চট্টগ্রামকে অস্থিরতা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। পাহাড়ে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীকে অধিকার বঞ্চিত করে তিলে তিলে অস্থিত্ব ধ্বংস করা হচ্ছে। এ সকল ষড়যন্ত্র ও বৈষম্য রুখে দিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *