বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

পার্বত্য শীর্ষ বৌদ্ধ ভিক্ষুরা পরিদর্শনে সাপছড়ি বৌদ্ধ বিহার

কাপ্তাই প্রতিনিধি।।

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহারে আজ সকাল বেলায় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের শীর্ষস্থানীয় ভিক্ষু ও ধর্মীয় নেতৃবৃন্দ একটি শুভেচ্ছা পরিদর্শন সম্পন্ন করেছেন। পরিদর্শনে উপস্থিত হয়ে বিহার প্রাঙ্গণ আধ্যাত্মিক ও আনন্দঘন পরিবেশে ভরে ওঠে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘের সাবেক সভাপতি এবং বর্তমান উপ-সংঘ নায়ক ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথেরো, পার্বত্য ভিক্ষু সংঘের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ভদন্ত বুদ্ধদত্ত মহাথেরো এবং সংঘরাম বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত ধর্মালঙ্কার ভিক্ষু।

বিহার পরিচালনা কমিটির সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা ও তার সহধর্মিণী ভিক্ষুদের পুস্পমাল্য ও ধর্মীয় রীতিতে বরণ করে নেন। শীর্ষ ভিক্ষুরা বিহারের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং আবাসিক ভিক্ষুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে পার্বত্য অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারে পারস্পরিক ঐক্য ও বিহারের ভূমিকা নিয়ে আলোচনা হয়। স্থানীয়রা মনে করেন, বিহারের উন্নয়ন এবং ধর্মীয় চর্চা বেগবান করতে শীর্ষ ভিক্ষুদের এই পরিদর্শন গুরুত্বপূর্ণ। পরিদর্শন শেষে ভিক্ষুরা বিশ্বের সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনা করে বিহার ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *