সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

বড়দিনে দীঘিনালায় বিজিবির কঠোর নিরাপত্তা ও শুভেচ্ছা উপহার বিতরণ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি’র নির্দেশনায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দীঘিনালার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চার্জ এলাকায় টহল ও নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়।
এ সময় ৭ বিজিবির একটি টিম খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে বড়দিনের শুভেচ্ছা জানান এবং উপহার সামগ্রী বিতরণ করেন। এতে স্থানীয় খ্রিস্টান জনগোষ্ঠীর মাঝে আনন্দ ও স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়।
উক্ত কার্যক্রমের নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. ইব্রাহীম। এ সময় উপস্থিত ছিলেন বিএসবি হাবিলদার মো. আনোয়ার হোসেন, আরআইবি আলামিনসহ ৭ বিজিবির অন্যান্য সদস্যরা।
এ প্রসঙ্গে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন,
“বিজিবি সব সময় দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ধর্মীয় উৎসবগুলো যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বজায় রাখতে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *