সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

বড়দিন উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণিল আনন্দ শোভাযাত্রা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল আনন্দ শোভাযাত্রা। উৎসবের আমেজে সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের চেঙ্গী স্কোয়ার থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন, ধর্মীয় প্রতীক ও সঙ্গীতের তালে তালে শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে খ্রিস্টান সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় বড়দিন উদযাপন পরিষদের সভাপতি রনিক ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।
শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মানবজাতির কল্যাণ, প্রেম, ভালোবাসা ও শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন যিশুখ্রিস্ট। তাঁর শিক্ষা ও আদর্শ মানবসমাজে সম্প্রীতি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে আজও প্রাসঙ্গিক।
সমাবেশে বক্তব্য রাখেন বড়দিন র‍্যালী উদযাপন কমিটির আহ্বায়ক তরুণ সেন ত্রিপুরা, যাজক পাস্টর প্রদীপ ত্রিপুরা, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সদস্য সচিব কৃষ্ণ ত্রিপুরা,খ্রিস্টান এসোসিয়েশন জেলা শাখা’র সভাপতি সুনি ত্রিপুরা, বড়দিন উদযাপন কমিটির আহ্বায়ক মিলন ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, বড়দিনের আনন্দ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে। শান্তি, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে খাগড়াছড়ি যেন একটি মানবিক ও সহনশীল সমাজ হিসেবে এগিয়ে যায়,এটাই এ আয়োজনের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *