শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মালম্বী পরিবারের মাঝে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

বাঘাইছড়ি প্রতিনিধি।।

বাঘাইছড়ি প্রতিনিধি।।
আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষে পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত খ্রিস্টান ধর্মীয় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪বিজিবি)।
রোববার (২১ ডিসেম্বর) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নিউথাংনাং পাড়া বিওপি এলাকায় যিশু খ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বেথলিং পাড়ায় বসবাসরত ছয়টি পরিবারের স্থানীয়দের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
বিজিবি জানায়, বড়দিন উপলক্ষে যিশু খ্রিস্টের জন্মদিনের আনন্দকে আরও অর্থবহ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় নিউথাংনাং পাড়া বিওপির কমান্ডার অনুদান বিতরণ করেন।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠী যেন তাদের ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদ্‌যাপন করতে পারে, সে লক্ষ্যে বিজিবি নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *