সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

Reporter Name

তসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করে বিজিবি রাঙামাটি সেক্টরের অধীন ১২ বিজিবি ছোট হরিনা জোন।

আশ্রয়কেন্দ্রে থাকা বন্যাদুর্গত নারী, শিশু ও বয়স্কদের চিকিৎসাসেবা দেন ১২ বিজিবির মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান। এ সময় রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

বিজিবির চিকিৎসক জানান, বন্যার পর আশ্রয়কেন্দ্রে থাকা অনেক শিশুর সর্দি, ঠান্ডাজনিত কাশি, নারী ও বয়স্কদের শ্বাসকষ্ট, হাঁপানি, দুর্বলতা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়েছে।

আশ্রয়কেন্দ্রে চিকিৎসা নিতে আসা ময়না বেগম বলেন, “আমার শিশু অসুস্থ হওয়ায় চিকিৎসা নিতে এসেছি। বিনামূল্যে সেবা পেয়ে উপকৃত হয়েছি।”

হাসান আলী নামে এক বৃদ্ধ বলেন, “বিজিবি আমার চিকিৎসা করেছে এবং বিনামূল্যে ওষুধ দিয়েছে। এতে আমি সন্তুষ্ট।”

৪ নম্বর ভূষণছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রশাসক আব্দুস সালাম জানান, টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এক সপ্তাহের বেশি সময় ধরে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। এ সময় প্রায় দুই শতাধিক নারী, শিশু ও বয়স্ক মানুষের জন্য বিজিবির পক্ষ থেকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

তিনি বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ১২ বিজিবি ছোট হরিনা জোনের প্রতি কৃতজ্ঞতা জানান।

১২ বিজিবি সূত্রে জানা গেছে, এদিন আশ্রয়কেন্দ্রে থাকা প্রায় ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে দুর্গত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *