সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন: নেতৃত্বে- কিনাচাঁন ও শ্যামল

Reporter Name

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের খাগড়াছড়ি জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৯ মে ২০২৬) খাগড়াছড়ি সদরের মিলনপুরস্থ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ভবনে আয়োজিত সংগঠনটির ১ম জেলা কাউন্সিল ও আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের উপদেষ্টা প্রশান্ত ত্রিপুরা নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে কিনাচাঁন ত্রিপুরাকে সভাপতি, পরেশ ত্রিপুরা ও শান্ত ত্রিপুরাকে সহ-সভাপতি, পল শ্যামল ত্রিপুরাকে সাধারণ সম্পাদক, জিশান ত্রিপুরাকে সহ-সাধারণ সম্পাদক, সুধাম ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক, প্রভাত ত্রিপুরাকে সহ-সাংগঠনিক সম্পাদক, কিনারাম ত্রিপুরাকে অর্থ সম্পাদক, মিরান ত্রিপুরাকে সহ-অর্থ সম্পাদক, রমেল ত্রিপুরাকে দপ্তর সম্পাদক এবং সমীর কান্তি ত্রিপুরাকে তথ্য ও প্রচার সম্পাদকসহ মোট ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

পরে বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি উপা মোহন ত্রিপুরা নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের উপদেষ্টা প্রশান্ত ত্রিপুরা।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, পাওয়ার ডিভিশন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রকৌশলী এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং বিডি’র ফাউন্ডার সিইও ইঞ্জিনিয়ার বাবু ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিরলাল ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন, বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি তনয় ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদের প্রতিষ্ঠাতা পরেশ ত্রিপুরা এবং বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি উপা মোহন ত্রিপুরা।

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও পহর লাইব্রেরী, রাজেন্দ্র কার্বারী পাড়া, দীঘিনালার প্রতিষ্ঠাতা খনেশ্বর ত্রিপুরা (রিচার্ড) অনুপস্থিত থাকায় তার পক্ষে বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক রিপন ত্রিপুরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদ, খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কিলাচাঁন রোয়াজা। সঞ্চালনা করেন কাউন্সিল আহ্বায়ক কমিটি-২০২৬ এর সদস্য সচিব পল শ্যামল ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা শ্রমিক সংসদ, চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক বতেন ত্রিপুরা।

অনুষ্ঠানের শুরুতে ক্ষুদে নৃত্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়। আলোচনা সভার প্রথম অধিবেশন শেষে অতিথিদের বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, সামাজিক ঐক্য, সাংগঠনিক সংহতি ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে সংগঠনের নেতাকর্মী, শ্রমজীবী প্রতিনিধি ও অতিথিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *