বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

বাইশারীতে বিএনপির কৃতজ্ঞতা শোডাউন, ৯ ওয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

বান্দরবানের বাইশারী ইউনিয়ন-এ সংসদ সদস্য নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শোডাউন ও সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাইশারী বাজারস্থ নির্বাচনী কার্যালয় থেকে শোডাউনটি শুরু হয়। পরে এটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৯টি ওয়ার্ডে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শোডাউনে নেতৃত্ব দেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও বাইশারী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইফুদ্দীন বাহাদুর। তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে দলের পক্ষে কাজ করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক ছব্বির আহমদ, বাইশারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রশিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুদ্দীন বাহাদুর বলেন, ভোটারদের অংশগ্রহণে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, এ বিজয় এলাকার সাধারণ মানুষের সমর্থনের প্রতিফলন। ভবিষ্যতে জনগণের প্রত্যাশা পূরণে এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সক্রিয় থাকার প্রয়োজন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *