
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার ৩৮৫ নং আমতলী ইউনিয়ন শাখার আয়োজনে প্রায় শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন সেক্রেটারি মো. জয়নাল আবেদীন এবং সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবিরের বাঘাইছড়ি উপজেলার সাবেক সভাপতি মো. ইমরান হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শূরা সদস্য ও রাঙামাটি সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান। এছাড়া স্থানীয় নেতাকর্মীদের মধ্যে জহিরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শেষে উপস্থিত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।