সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

বাঙ্গালহালিয়া সরকারি কলেজে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের প্রভাষক সুনীত কুমার মুৎসুদ্দির সঞ্চালনায় এবং প্রভাষক অংচাথুই মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক জয়তুন নূর বেগম, বিজয় কুমার, মো. রুস্তম আলী, ভবতোষ চক্রবর্তী ও শাখাওয়াত হোসেন চৌধুরীসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি প্রফেসর মুহাম্মদ আইয়ুব নুরী মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সকল শিক্ষার্থীকে ভালোভাবে আয়ত্ব করতে হবে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়াও আনুষ্ঠানিক আলোচনা শেষে বিজয় দিবস উপলক্ষে কলেজ মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *