বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

বান্দরবানে এপেক্স বাংলাদেশের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে এপেক্স বাংলাদেশ-এর আওতাধীন বিভিন্ন ক্লাবের উদ্যোগে পার্বত্য জেলা বান্দরবান-এর দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সেহরি ও ইফতারের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব সাঙ্গু, এপেক্স ক্লাব অব নীলাচল এবং এপেক্স ক্লাব অব গ্রীন সিটির যৌথ আয়োজনে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, রমজানের চেতনা ধারণ করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. মো. নুরুল আমিন চৌধুরী আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি-৩ এপে. কামাল পাশা, এপে. মোজাম্মেল হক, এপে. প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সিনিয়র সহ-সভাপতি এপে. মোহাম্মদ আলী, এপে. অংমে প্রু, এপে. ইকবাল, এপে. হারুন এবং এপেক্স ক্লাব অব নীলাচলের অতীত সভাপতি উখিং মে হিলি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এপে. মো. নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, রমজান আত্মসংযম, আত্মত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি আরও বলেন, এপেক্স বাংলাদেশ মানবকল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়োজকদের তথ্যমতে, এদিন বিভিন্ন হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এপেক্স সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা সমাজের সচ্ছল ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *