মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

বান্দরবানে নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত সেনাবাহিনী: জোন কমান্ডার

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) বান্দরবান জোন সদর মাঠে আয়োজিত ‘সেনা মোতায়েন ব্রিফিং’-এ এই প্রস্তুতির কথা জানানো হয়।

বান্দরবান জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, নির্বাচনী পরিবেশ সুরক্ষিত রাখতে ইতোমধ্যে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা, নির্বাচন সংক্রান্ত অবকাঠামো এবং ভোটকেন্দ্রে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানই সেনাবাহিনীর মূল দায়িত্ব। তবে রাষ্ট্রীয় ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা রোধ করা হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। বান্দরবান সংসদীয় নির্বাচনী এলাকায় সেনাবাহিনীর ৪৫০ জন, বিজিবির ১০০ জন এবং র‍্যাবের ৫০ জন সদস্য মাঠে সক্রিয় থাকবেন।

ব্রিফিং শেষে সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাবের যৌথ বাহিনী জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মহড়া প্রদর্শন করে। প্রশাসন সাধারণ ভোটারদের শান্ত ও শৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানায় এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য পুনরায় অনুরোধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *