শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ করেছেন বান্দরবান জেলা বিএনপি দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বরকলে জোন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ লংগদুতে সেতু থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু বাঙ্গালহালিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবলু মিয়া পানছড়িতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লামায় ৫০০-১ হাজার টাকায় শিক্ষকতা, দুর্গম পথ পেরিয়ে শিক্ষার্থীদের পাশে অথোয়ই কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার জব্দ, আটক ২ খাগড়াছড়ি সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে স্বাস্থ্য অধিকার ফোরামের সুপারিশ দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা দীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমিতে কুরআনের সবক ও পুরস্কার বিতরণ

বান্দরবানে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

বান্দরবানে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা।

বৃহস্পতিবার (১৩মার্চ) জেলা শহরের গ্রিনল্যান্ড রেস্টুরেন্ট মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা। এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুসাই মং ও জসিম উদ্দিন তুষারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বান্দরবানের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মো. জাবেদ রেজা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের পরামর্শ ও সহযোগিতা গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করে। তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আয়োজকরা জানান, বান্দরবানে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপির উদ্যোগে এ ধরনের ইফতার মাহফিল এই প্রথম আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *