শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

বান্দরবানে সাচিংপ্রু জেরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বান্দরবান (৩০০) সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অংশ নেয়া পাঁচ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক সভা কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধতা ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামিম আরা রিনি।

এ সময় বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী, জামায়াতে ইসলামি প্রার্থী আবুল কালাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আবু সাঈদ মো. সুজাই, জাতীয় পার্টি (কাদের) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা মো. আবুল কালাম আজাদসহ দলের নেতাকর্মীরা অংশ নেন।

সভা কক্ষে ঘণ্টাব্যাপী চলে প্রার্থীদের মনোনয়নপত্রের যাচাই-বাছাই। বেলা বারোটায় যাচাই-বাছাই শেষে নির্বাচনে অংশ নেয়া পাঁচজন প্রার্থীকে বৈধ হিসেবে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা। তবে আসনটিতে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই।

এই সর্বশেষ বান্দরবানে আসনের নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি, জামায়াত ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে বিএনপি, আঞ্চলিক সংগঠন ও জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারলেও জামায়াত ইসলামি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশ নিতে পারেনি। সেটি অবসান ঘটিয়ে এবার নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জেলার পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থীরা। এবার উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছেন ভোটাররা।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামিম আরা রিনি বলেন, গত ৩০ তারিখ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। আসন্ন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, দেশের সর্বশেষ ৩০০ নং আসন বান্দরবান জেলায় ১৩টি জাতিগোষ্ঠীর বসবাস। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১৮৬টি। এই আসনের মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৩৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮৫৯ জন ও নারী ভোটার রয়েছে ১ লাখ ৫১ হাজার ১৭৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *