মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

বিলাইছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসনাত জাহান খান বলেন, “বাংলা ভাষার পাশাপাশি আমাদের উপজাতীয় ভাষাগুলোও দেশের ঐতিহ্যের অংশ। চাকমা, মার্মা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, গারো, সাওতালসহ সকল ভাষাকে সমৃদ্ধ এবং সংরক্ষণে স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে। আমরা শিশুদের বাংলা ভাষার সঠিক চর্চার জন্য মানসম্মত কনটেন্ট তৈরি করতে সচেষ্ট হতে হবে। তবে অন্য ভাষা শেখার গুরুত্বও অপরিসীম।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিনয়ের সাথে অন্যায়ের প্রতিবাদ করুন এবং সুন্দর জাতি গঠনের জন্য বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। বড়দেরও বই পড়া প্রয়োজন, যাতে শিশুরা অনুকরণ করতে পারে।” এছাড়া দিবস উপলক্ষে যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তাদেরকে সতর্ক করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারঃ) ডা. মোহাম্মদ গোলাম আজম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জাফর আহমেদ, কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা, প্রভাষক ইয়াসমিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।

উপজেলা প্রশাসন, পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা ও পতাকা অর্ধনমিত রাখে। এরপর বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়।

এদিকে, শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, প্রতিযোগিতায় সঠিক মূল্যায়ন না হওয়ায় তাদের সন্তানদের চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহ কমছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন বলে তারা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *