সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

বিলাইছড়িতে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে জোন কমান্ডারের মতবিনিময়

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বিলাইছড়িতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ৩২ বীর বিলাইছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহীন কবির, পিএসসি।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বিলাইছড়ি জোন সদরে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ৩২ বীরের উপ-অধিনায়ক মেজর এ কে এম রিয়াজুল আহসান, পিএসসি; কোয়ার্টার মাস্টার ক্যাপ্টেন মো. রিয়াসাত বিন ফেরদৌস; আরএমও ক্যাপ্টেন তাহজিদ তাসনিফ রিহাতসহ জোনের অন্যান্য কর্মকর্তারা।

মতবিনিময়ে বিলাইছড়িতে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিলাইছড়ি প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা, সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা, অর্থ সম্পাদক অসীম চাকমা, সদস্য মনু মার্মা ও মো. আলী আজগর, বাংলাদেশ বেতার বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি মো. মোজাফফর আহমদ আফজাল এবং দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি প্রণয় জ্যোতি দেওয়ান।

সভায় জোন কমান্ডার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের মতামত জানতে চান। এ সময় সাংবাদিকরা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রম, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ এবং একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

জোন কমান্ডার সাংবাদিকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বজায় রাখতে সকলের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *