বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

বিলাইছড়ির ১৩ কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো সম্পন্ন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ১৩টি ভোটকেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান।

তিনি জানান, দুর্গমতার কারণে ১৩টি কেন্দ্রের মধ্যে ৫টিতে হেলিকপ্টারের মাধ্যমে এবং বাকি ৮টিতে নৌকা ও বোটযোগে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানান তিনি।

উপজেলা নির্বাচন অফিসার ছালেহ আহমদ ভুইঁয়া জানান, হেলিকপ্টারযোগে পাঠানো ৫টি কেন্দ্রের মধ্যে ফারুয়া ইউনিয়নের ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বড়থলি ইউনিয়নের প্রাংজংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়থলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

নৌকা ও বোটযোগে পাঠানো কেন্দ্রগুলো হলো—ফারুয়া ইউনিয়নের ওরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তক্তানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলাইছড়ি ইউনিয়নের পাংখোয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দীঘলছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এবং কেংড়াছড়ি ইউনিয়নের কেংড়াছড়ি পুনর্বাসন জোন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেরনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিলাইছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৬৮ জন এবং নারী ভোটার ১১ হাজার ৯৪৭ জন। ইউনিয়নভিত্তিক ভোটার সংখ্যা অনুযায়ী বড়থলি ইউনিয়নে ২ হাজার ৩৩৪ জন, কেংড়াছড়ি ইউনিয়নে ৫ হাজার ৫৭২ জন, বিলাইছড়ি ইউনিয়নে ৭ হাজার ২৪৭ জন এবং ফারুয়া ইউনিয়নে ৯ হাজার ৩৬২ জন ভোটার রয়েছেন।

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। পাশাপাশি বেশ কয়েকটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *