শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নে জেলেদের মধ্যে ভিজিএফ চাউল বিতরণ

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি সংবাদদাতা।।
রাঙ্গামাটির রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি ইউনিয়ন ও কেংড়াছড়ি ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফ (ঠএঋ) কর্মসূচির আওতায় চাউল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে স্থানীয় গোডাউন প্রাঙ্গণে এ চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে দুই ইউনিয়নের মোট ৮৬০ জন জেলে ও মৎস্যজীবী পরিবারকে সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে কেংড়াছড়ি ইউনিয়নের ৩৬০ জন এবং বিলাইছড়ি ইউনিয়নের ৫০০ জন উপকারভোগী রয়েছেন।

জানা যায়, মে ও জুন—এই দুই মাসের জন্য প্রতি উপকারভোগী পরিবারকে মোট ৪০ কেজি করে চাউল প্রদান করা হয়, যা প্রতি মাসে ২০ কেজি করে নির্ধারণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। এ সময় বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, রামাচরণ মারমা রাসেল এবং ট্যাগ অফিসার রুবেল বড়ুয়া উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা রূপায়ন চাকমা, শান্তি বরন তালুকদার, মহিলা সদস্য বলাকা রানী চাকমা, ওয়ার্ড সদস্য দয়ারঞ্জন চাকমা, ভুবন জয় চাকমা, ভাগ্য লাল চাকমা, জ্ঞানরঞ্জন চাকমা, মো. বরিউল, বাবুলাল তঞ্চঙ্গ্যা, জ্যোতিময় চাকমা, নন্দ লাল চাকমা (মেরেবা) এবং মো. শাহাজাহান।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলেদের জীবন-জীবিকা সহায়তা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই ভিজিএফ সহায়তা কর্মসূচি নিয়মিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *