বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা

বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাজস্থলীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে আয়োজিত রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজস্থলী বাজার চত্বরে রাজস্থলী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাজু আহমেদের উদ্যোগে এই টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিনহাজ উদ্দিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাশেম, ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সাজন তঞ্চঙ্গ্যা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, উপজেলা মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদার, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমসহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।
টুর্নামেন্টের একক ইভেন্টে শংকরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মো. কামাল হোসেন। অন্যদিকে, দ্বৈত ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াই শেষে নিউটন-রাসেল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেন অপূর্ব-তৌহিদ জুটি। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
পুরস্কার বিতরণকালে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকভীতিমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *