সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।

এ সময় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্রাফ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা ত্রিপুরা, জেন্ডার অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন অফিসার এলি ত্রিপুরা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ এবং মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলাউদ্দিন হেলালসহ অন্যান্যরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, বর্তমানে নারীরা শিক্ষা, কর্মসংস্থানসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সকলকে সচেতন ও সহমর্মী হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর ‘অন্তর্ভুক্তিমূলক পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মাধ্যমে নারী ও মেয়েশিশুর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় দিবসটি পালন করা হয়। প্রকল্পের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন। তারা মাটিরাঙ্গা উপজেলার ১০৪টি বিদ্যালয়ে কাজ করে নারী ও মেয়েশিশুদের ঝরে পড়া রোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

অনুষ্ঠানে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল আলম, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *