সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

মানিকছড়িতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

Reporter Name

অংগ্য মারমা, মানিকছড়ি।।
অবৈধ পাহাড় কর্তন, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জব্দকৃত সরকারি সম্পদ (পেলোডার) চুরির মামলা ওয়ারেন্টভুক্ত আসামি হাইসাব’কে (৪৮) গ্রেফতার করেছে মানিকছড়ি থানা পুলিশ।
তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক থাকার পর সোমবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে , সোমবার (২০ এপ্রিল) সকালে মানিকছড়ি থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন । পুলিশ অভিযান করে উপজেলা সদরে  মুসলিম পাড়া ফজর আলীর সন্তান ওয়ারেন্টভুক্ত আসামি হাইসাবকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ২০১০ সালের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারা এবং সরকারি কাজে ব্যবহৃত পেলোডার চুরির দায়ে থানায় মামলা ও গ্রেফতারি পরোয়ানা আসামি ছিলেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ওয়ারেন্টভূক্ত আসামি হাইসাব পাহাড়ে পরিবেশ ধ্বংস করছে। তিনি অবৈধভাবে পাহাড় কাটা এবং প্রশাসনের জব্দকৃত পেলোডার চুরির মামলার অন্যতম অভিযুক্ত আসামি ।
আটককৃত আসামি বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং বিধি মোতাবেক তাকে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ পাহাড় কাটা অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *