সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

মানিকছড়িতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

অংগ্য মারমা, মানিকছড়ি
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে বিএনপির উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে জনসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মানিকছড়ি সদর ইউনিয়নের হাজীপাড়া ৪ নম্বর ওয়ার্ডে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বৈঠকটি অনুষ্ঠিত হয়। স্থানীয় শ্রমিকদলের সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার। তিনি তার বক্তব্যে বলেন, পারস্পরিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা জরুরি। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা বাড়াতে তৃণমূল পর্যায়ে উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মীর হোসেন। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশগ্রহণকারীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *