বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

রাঙামাটিতে ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিজিবির ব্যাপক প্রস্তুতি

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

রাঙামাটিতে আসন্ন ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী (বিজিবি)।

রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনসহ রাঙামাটি, রাউজান ও রাঙ্গুনিয়া আসনের অংশবিশেষের সার্বিক নিরাপত্তা দায়িত্ব পালন করবে রাঙামাটি সেক্টরের আওতাধীন বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটির ছোট হরিনা ১২ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।

তিনি জানান, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর সদর দপ্তর ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে টহল কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। সংবিধান ও আইন অনুসরণ করে অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করবে বিজিবি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সকল প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করবে এবং নির্বাচন ঘিরে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অপারেশনস অফিসার ক্যাপ্টেন আসিফুর রহমান, সহকারী পরিচালক মো. মাসুদ রানা, পিএডিসি মো. সাকিব সায়েদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *