শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি।।
রাঙামাটি জেলা শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় তিন নেতাসহ মোট ২০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

রোববার (৭ জুন) সন্ধ্যা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক কেনাবেচা ও সেবন, জুয়া এবং ‘ডেভিল হান্ট’ সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত সন্দেহে ব্যক্তিদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় নগরীর গুরুত্বপূর্ণ ও সন্দেহভাজন এলাকাগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার। তাদের বিরুদ্ধে ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে মামলা রুজু করে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা, মাদক ব্যবসা ও জুয়ার অভিযোগে আরও ১৭ জনকে আটক করা হয়। পরে তাদের থানায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের সোমবার আদালতে পাঠানো হবে।

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “শহরের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কিশোর গ্যাং, মাদক, জুয়া বা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *