বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

রাঙামাটিতে মেধাবী শিক্ষার্থী শ্রাবন্তী ত্রিপুরাকে আর্থিক সহায়তা

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া রাজস্থলী উপজেলার দুর্গম ঘিলাছড়ি ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী শ্রাবন্তী ত্রিপুরাকে আর্থিক সহায়তা প্রদান করেছে রাজস্থলী উপজেলা প্রশাসন।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শ্রাবন্তী ত্রিপুরার হাতে ভর্তি কার্যক্রম সম্পাদনের জন্য আর্থিক অনুদান তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, “অদম্য মেধা ও পরিশ্রমের মাধ্যমে শ্রাবন্তী দুর্গম এলাকা থেকে উঠে এসে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে যা সত্যিই প্রশংসনীয়। তার এই সাফল্য অর্জনে অর্থের অভাব যেন বাধা না হয়ে দাঁড়ায়, সেজন্য উপজেলা প্রশাসন তার পাশে দাঁড়িয়েছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই।”

এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম এবং শ্রাবন্তীর বাবা।

উপজেলা প্রশাসনের এই মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রাবন্তী ত্রিপুরা ও তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *