বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

রাঙামাটির দুর্গম এলাকায় অসহায় কিশোরের চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনী

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি।।

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি।।
মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। জন্মগত ঠোঁটকাটা–তালুকাটা ও নাকের নাসাছিদ্র বন্ধ রোগে আক্রান্ত চাকমা সম্প্রদায়ের কিশোর গভীর চাকমা (১৫)–এর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে তিনি অসহায় এক পরিবারের মুখে হাসি ফোটান।
রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুমদুমিয়া ইউনিয়নের আদেয়াবছড়া গ্রামের দুঃস্থ ও প্রতিবন্ধী কিশোর গভীর চাকমা দীর্ঘদিন ধরে জন্মগত জটিল রোগে ভুগছিল। তার নাকের দুইটি নাসাছিদ্রের একটি সম্পূর্ণ বন্ধ থাকায় স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ও জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
গভীর চাকমার শারীরিক অবস্থার কথা জানতে পেরে মানবিক বিবেচনায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি -এর নিজ উদ্যোগে তার চিকিৎসার সার্বিক দায়িত্বভার গ্রহণ করেন। তার নির্দেশনা ও তত্ত্বাবধানে প্রয়োজনীয় ডাক্তারি চিকিৎসা সম্পন্ন করা হয় এবং জটিল অস্ত্রোপচারসহ চিকিৎসা-পরবর্তী ওষুধপত্রের সকল ব্যয়ের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সফল অস্ত্রোপচারের মাধ্যমে বন্ধ থাকা নাসাছিদ্রটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং ঠোঁটের অবস্থারও উল্লেখযোগ্য উন্নতি ঘটে। এতে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পায় গভীর চাকমা।
চিকিৎসা শেষে সুস্থ জীবনে ফিরতে পেরে গভীর চাকমা ও তার পরিবার জোন কমান্ডারসহ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেনাবাহিনী সূত্রে জানানো হয়, লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি–এর নেতৃত্বে রাঙামাটি সদর জোন মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *