সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

রাঙ্গামাটিতে ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল এক গৃহবধূর

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি 

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি 

রাঙ্গামাটির আসামবস্তী–কাপ্তাই সড়কের লেমুছড়ি এলাকায় একটি পানিবাহী ট্রাক উল্টে কেনি চাকমা (৩২) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে হাঁটার সময় আসামবস্তীর দিক থেকে দ্রুতগতিতে আসা পানিবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ওই নারী চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহত কেনি চাকমা স্থানীয় অংচিং মারমা চন্দনের স্ত্রী। স্থানীয়দের দাবি, দুর্ঘটনাকবলিত ট্রাকটি রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি লাইনের কাজে ব্যবহৃত হচ্ছিল।

 

রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও শওকত আকবর জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *