বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক

রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মানবিক ও সামাজিক সংগঠন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ-এর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও অসুস্থ রোগীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমান। সংগঠনের দেশীয় প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ আনোয়ার হোসেন, জামাল উদ্দীন কমান্ডো, মো. হারুন, মো. মামুনুল হক, মো. সেকান্দর হোসেন ও নুর উদ্দীন।

অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে সংগঠনের প্রধান উপদেষ্টা নাছির উদ্দীন বাবর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ ছাড়া অনলাইনে অংশ নেন সংগঠনের সভাপতি সৈয়দ মো. আজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমন, সিনিয়র উপদেষ্টা হাজী মোহাম্মদ নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, নির্বাহী সভাপতি ফজলু হক আকাশ, প্রধান সমন্বয়ক সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রবাসী সদস্যরা।

বক্তারা বলেন, প্রবাসে কর্মরত সদস্যদের সহযোগিতায় সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায়, অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *