সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

রাজস্থলীতে খালে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী।।
রাঙামাটির রাজস্থলী উপজেলা উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাপ্তাই খালে খেলতে নেমে মুহাম্মদ হাবিবুর রহমান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান গাইন্দ্যা ইউনিয়নের হাজ্বিপাড়া এলাকার বাসিন্দা মো. নাজের ও সুমি আক্তার দম্পতির দ্বিতীয় সন্তান। সে রাজস্থলী তালুকদার পাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও মাদ্রাসা শেষে বাড়িতে ফিরে খালে গোসল করতে নামে হাবিবুর রহমান। এ সময় তার দাদী পাশেই অন্য কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র আরও জানায়, শিশুটির বাবা মো. নাজের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি জুতার কারখানায় কর্মরত। ঈদের ছুটি কাটাতে বাড়ি ফেরার পথে সন্তানের মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর মেডিকেল অফিসার ডা. সুদীপ্ত ঘোষ বলেন, “দুপুর ১২টার দিকে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *