বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

রাজস্থলীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনাবাহিনীর সমন্বয় সভা

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজস্থলীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজস্থলী আর্মি ক্যাম্পের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর রণজয়ী ৩৮ কাপ্তাই জোনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান জিয়া।

সমন্বয় সভায় রাজস্থলী উপজেলার ১২টি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ, নির্বাচন ও গণভোটের দিন ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার কৌশল এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

সভায় বক্তব্যে মেজর জিয়াউর রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি ভোটকেন্দ্র ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর তানভির হাসান সিফাত, লেফটেন্যান্ট শাহরিয়ার শামসি, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা উপল মজুমদার, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং উপজেলার ১২টি ভোটকেন্দ্রের মনোনীত প্রিজাইডিং কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *