বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজস্থলীতে মহান বিজয় দিবসে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী আনন্দঘন বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই তিন দিনব্যাপী মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে। মেলায় স্থান পেয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নানারকম মৌসুমি পিঠার স্টল। এছাড়া দর্শনার্থীদের কেনাকাটা ও বিনোদনের জন্য রয়েছে কাপড়ের স্টল, শিশুদের রকমারি খেলনার দোকান এবং নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন।
উদ্বোধন শেষে ইউএনও সেলিনা আক্তার অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে এই মেলার আয়োজন সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *