বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

রাজস্থলীতে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণে মাঠ সভা

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাজস্থলীতে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় তৃণমূল পর্যায়ে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর)সকাল ১১টায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের রমতিয়া পাড়ায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই মাঠ সভার আয়োজন করা হয়।
রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ মনিরুজ্জামান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ অরুন চন্দ্র রায়, বিলাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রশাদ রায় এবং কাউখালি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাসেল সরকার।
মাঠ দিবসে বক্তারা মাশরুমের পুষ্টিগুণ এবং এর বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার যা একদিকে যেমন পুষ্টির চাহিদা মেটায়, অন্যদিকে স্বল্প পুঁজিতে চাষ করে কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। এছাড়াও তিনি স্থানীয় কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আধুনিক চাষ পদ্ধতি ও বাজারজাতকরণ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপসহকারি কৃষি কর্মকর্তা শেখর চৌধুরী এবং সফল মাশরুম চাষি উদ্যোক্তা সাজু তঞ্চঙ্গ্যা, বাঙ্গালহালিয়া ইউনিয়নের মাশরুম কৃষকদলের ৩০ জন সদস্যসহ ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
মাঠ দিবস শেষে প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ মনিরুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ সফল মাশরুম চাষী উদ্যোক্তা সাজু তঞ্চঙ্গ্যার একটি নতুন মাশরুম ঘর উদ্বোধন এবং পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *