সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

রাজস্থলী তালুকদার পাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশিত 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাজস্থলী তালুকদার পাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে এবং বাংলাদেশ গাউছিয়া কমিটি রাজস্থলী শাখার ব্যবস্থাপনায় মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং অর্থ সম্পাদক হাফেজ জাহিদুল আলম।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তারা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। নৈতিকতা বিবর্জিত শিক্ষা সমাজ ও জাতির কল্যাণে আসতে পারে না, তাই ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম।
পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে পরীক্ষার ফলাফল ও পুরস্কার তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *