মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

রাজস্থলী সরকারি কলেজে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও চারা রোপন

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

“পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় রাঙ্গামাটি জেলার রাজস্থলী সরকারি কলেজে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকাল ২টায় বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন রাজস্থলী আর্মি ক্যাম্পের সাব জোন কমান্ডার মেজর মোঃ হাফিজ আহমেদ। এসময় রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ, ক্যাম্পের জেসিও ওয়ারেন্ট অফিসার মোঃ তৌহিদ, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেজর মোঃ হাফিজ আহমেদ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষ রোপনের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করেন। এছাড়াও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। সবশেষে কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষুধী চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *