সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

রামুতে বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক নাটিকা

Reporter Name

সোয়েব সাঈদ, রামু প্রতিনিধি।।
“শৈশব হোক স্বপ্নময়, বাল্যবিবাহ আর নয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের রামু উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রকল্প।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মোবিলাইজেশন অ্যান্ড সিস্টেম স্ট্রেংদেনিং অফিসার লিমা মেরী রোজারিও।

জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও এলএসবি সদস্য ছিদরাতুল মুনতাহা জুসির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোতাহারুল জামান খান, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, চাকমারকুল ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদুল হক রাশেল, আহমদ হোছাইন ও মরিয়ম বেগম এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, রতন কুমার দাশ, ইকবাল হোসেন, বৈশাখী পালিত, গোলাম মোস্তফাসহ শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সমাজের সব স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, শিশু অধিকার সংরক্ষণ, বাল্যবিবাহ নিরোধ আইন কার্যকর বাস্তবায়ন, জন্মনিবন্ধনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং শিশুদের শিক্ষাজীবন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রকল্পের এলএসবি সদস্যরা বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক নাটিকা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। নাটিকাটি পরিচালনা করেন প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর নুর জান্নাত জেমি।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *